টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে টেকনাফের উত্তর নয়াপাড়ার রমজান আহমদের পরিত্যক্ত বাড়ি এবং বাড়ির আশপাশের এলাকা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
 
বিজিবির টেকনাফের ২ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যরা এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। টহল দলের আগমন টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পুকুরের পাশে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা পায়। এতে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা পাওয়া যায়।