বর্ষবরণে যৌন নিপীড়নের বিচার শুরু জার্মানিতে

বর্ষবরণের রাতে যৌন নিপীড়নের ঘটনার বিচার শুরু হয়েছে জার্মানির কোলন শহরে। ২৬ বছর বয়সী একজন আলজেরীয় নাগরিককে দিয়ে বিচার শুরু হল সেখানে। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও চুরির অভিযোগ আনা হয়েছে।
 
সেই রাতে ১০ জন সদস্যের একটি চক্রে আলজেরিয়ার ওই নাগরিক ছিল। কোলনের প্রধান স্টেশনে দলবদ্ধ হয়ে নারীদের ওপর আক্রমণ করেছিল তারা। উত্তর আফ্রিকা ও আরব দেশগুলো থেকে যাওয়া অভিবাসীদের দ্বারা যৌন নিপীড়নের ঘটনা জার্মানিকে স্তব্ধ করে দিয়েছিল তখন।
 
ওই রাতের ঘটনা নিয়ে অন্তত এক হাজার অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছিল। এর মধ্যে শতাধিক ছিল যৌন হয়রানির অভিযোগ। সূত্র: বিবিসি