আজমিরীগঞ্জে নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে নৌকা উল্টে নিখোঁজ হওয়ার দু’দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। শুক্রবার দুপুরে কাকাইলছেও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গয়েশ্বর গ্রামের কাছে ভেরামোহনা নদীতে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
 
নিহত বৃদ্ধ কাকাইলছেও গ্রামের আবু বকর ওরফে আবু মিয়া (৭০)।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৪ মে বিকেলে আবু মিয়া তার ছেলে লোকমান মিয়াকে নিয়ে ভেরামোহনা নদীর অপর পাড়ে জমির ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে মাছ ধরার একটি জালের খুঁটিতে ধাক্কা লেগে নৌকা উল্টে গেলে আবু মিয়া পালিতে তলিয়ে যান। এসময় তার ছেলে চিৎকার শুরু করলে লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
 
শুক্রবার গয়েশ্বর গ্রামের কাছে ভেরামোহনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে কাকাইলছেও নৌ ফাঁড়ির পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।