শবে বরাত: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য শনিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
 
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশন  শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 
 
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।