বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট বাজারের কাছে ইজি বাইকের নিচে পড়ে আব্দল্লাহ নামের (৫) বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আলতিবুরুজ বাড়িয়া কৃষক মো. বাচ্চু হাওলাদারের ছেলে। পোলেরহাট ফাড়ি পুলিশ ইজি বাইকটি আটক করেছে। ইজি বাইকের মালিক হাফিজুল হাওলাদার পালিয়ে গেছে।