আওয়ামী লীগের ৭২৬ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা আজ

 
আগামী চার জুন অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপের ৭২৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার এবং এর আগে দুদিন গণভবনে অনুষ্ঠিত দলের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন।
 
আজ শনিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ইউপি নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বৈঠক করবেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ষষ্ঠ ধাপের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীদের মাঝে শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র বিতরণ করা হবে।