ফেনীতে ভোটকেন্দ্রে সংঘর্ষ

 
চতুর্থ দফা ইউনিয়ন পরিষদের ফেনীর ছাগলনাইয়ায় একটি কেন্দ্র দখল করতে গিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর কেন্দ্রে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, ভোটকেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুভপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার পদপ্রার্থী শাহজাহান ও আনোয়ারের  সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়।
 
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। গুলিবিদ্ধ কয়েকজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে
 
সকাল আটটায় ৭০৩টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।