নরসিংদীতে ৪ কেন্দ্রে সংঘর্ষ

 
নরসিংদীর রায়পুরায় চতুর্থ ধাপে শুরু হওয়া নির্বাচনে চারটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, গুলি বর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ২০ জন।
 
জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর ও শ্রীনগর রংপুর কেন্দ্রে সংঘর্ষ বাধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। মূলত জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে টেটাবিদ্ধ হয়ে পাঁচজন আহত হন। 
 
অপরদিকে, সরকার দলীয় প্রার্থী তাজুল ইসলামের সমর্থকরা নীলক্ষা ইউনিয়নের হরিপুর কেন্দ্র দখল করে জাল ভোট ও কেন্দ্র দখলের সময় তাদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন।    
 
এছাড়াও চরসুবদি ইউনিয়নের মেহেরনগর ভোট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ।