বিজয়নগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে বিএনপির প্রার্থী জিয়াউদ্দিন খান নয়ন নির্বাচন বর্জন করেছেন।
 
শনিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন।
 
এছাড়া একই সময় ইউনিয়নের বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত মঞ্জু মিয়াকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো। এ সময় এ কেন্দ্রে এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।