দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বেলাইচন্ডি ইউনিয়নের কৈকুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার সোয়া ১১টার দিকে এ ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ সময় এক প্রার্থীকে জাল ব্যালট পেপারসহ আটক করা হয়েছে।
সাড়ে ১০টার দিকে ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ রাজাকে কৈকুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জাল ব্যালট পেপারসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়েছে। ঘটনার পর শনিবার বেলা ১১টায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়ে।
প্রিজাইডিং অফিসার মো. তহিজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।