বলিউড সুপারস্টার শাহরুখ খান চলতি বছর ‘ফ্যান’ ছবিতে রুপালি পর্দায় ধরা দিয়েছেন দর্শকদের কাছে। ছবিটি দিয়ে সমালোচকদের প্রশংসা ও দর্শকদের ভালবাসা অর্জন করেছেন তিনি। তবে এবার আইনি জটিলতায় পড়তে যাচ্ছে ছবিটি। দিল্লির একটি মিষ্টির দোকান ‘ফ্যান’ ছবির নির্মাতা ও শাহরুখ খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। অভিযোগ, পূর্ব অনুমতি ছাড়াই তাদের প্রতিষ্ঠানের নাম ছবিতে ব্যবহার করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবির একটি দৃশ্যে দেখা গেছে, ফ্যান শাহরুখ খান মুম্বাইয়ে সুপারস্টার আরিয়ান খানের সঙ্গে দেখা করতে যাওয়া সময় তার হাতে ছিল একটি মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেটের ওপর লেখা ছিল ‘ঘন্টিওয়ালা’। আর এই দোকানের মালিক সুশান্ত জেইন ইয়াশ রাজ ফিল্মস, আদিত্য চোপড়া, পরিচালক মনীশ শর্মা, লেখক হাবিব ফয়সাল এবং শারতা কাটারিয়া এবং শাহরুখ খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। খবর: জিনিউজ।