ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে তাকে আটক করে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগরীর অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তফিজুর রহমান জানান, ছইল্যাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রনিকে একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। তাকে হাটহাজারী থাকায় নেয়া হয়েছে। রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।