জয়পুরহাটে বজ্রপাতে নিহত ১

জয়পুরহাট সদর উপজেলায় বজ্রপাতে রবিন পাহান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুই শ্রমিক জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিন পাহান পাথুরিয়া গ্রামের মৃত যোগেন পাহানের ছেলে।
 
নিহতের পরিবার জানায়, শনিবার সকালে উপজেলার তেঘরবিশা গ্রামের পাশে একটি ইট ভাটায় কাজ করছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রবিন মারা যান ও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হলেন, কুজিশহর গ্রামের সাইফুল ইসলাম (৩০) ও নাকুরিয়া গ্রামের মুকুল হোসেন (৩২)।
 
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।