কিছুদিনে আগেই পাকিস্তানে একটি দোকানের বিষাক্ত লাড্ডু খেয়ে প্রাণ হারায় ৩০ জন মানুষ। আক্রান্ত হন ৭০ জনেরও বেশি। তখন থেকেই তদন্ত চলছিল যে লাড্ডু কিভাবে বিষাক্ত।
এতদিন পর সেই দোকান মালিকের ভাই স্বীকার করলো যে মিষ্টিতে তিনিই বিষ মিশিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে দেশটির পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণেই এই কাজ করেন তিনি।
নিহতের মাঝে এগারো জন একই পরিবারের ছিল। ছেলের জন্মদিনের জন্য ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান। পরে মিষ্টি খেয়ে সবাই মারা যান।
ওই জেলার পুলিশ কর্মকর্তা রমিজ বোখারি বলেন, দোকান মালিকের ১৮ বছর বয়সী ভাই মিষ্টিতে বিষ মেশানের কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানান, তার বড় ভাই সবসময়ই তাকে মারধর করতো। এজন্য রাগ ও প্রতিহিংসার বশে এ কাজ করেন তিনি।