অনেকদিন ধরেই ওয়েস্ট জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলে নেই ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড। তবে আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরে তাদের দলে দেখতে চান ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারা।
দেশটির সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘তিন দেশের পরিপ্রেক্ষিতে আমি মনে করি একটা উত্তেজনাপূর্ণ ত্রিদেশীয় সিরিজ হবে। আশা করছি, পোলার্ড ও ব্রাভো যারা সম্প্রতি এ ফরমেটে (ওডিআই) দলের বাইরে ছিল সবাই স্কোয়াডে ফিরবে কারণ, তারা সবাই ওয়েস্ট ইন্ডিজ টিমের অবিচ্ছেদ্য অংশ। এদেরকে শুধুমাত্র টি-টোয়েন্টিতে বিবেচনা করাটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্যই ক্ষতিকর।’
২০১৪ সালের অক্টোবরে ভারত সফরে সিরিজ বর্জনের পর থেকেই ওয়ানডেতে ব্রাভো-পোলার্ডকে এড়িয়ে যাচ্ছেন নির্বাচকরা। যদিও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হয়ে দু’জন নিয়মিতই খেলছেন।