বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা-২০১৬’। শনিবার সকালে পল্টনস্ত কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম।
উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ মাঠে গড়ায়। প্রথম ম্যাচে বিজেএমসি ৬৪-৮ ব্যবধানে বরিশাল জেলাকে হারায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ৪১-৭ পয়েন্টে নড়াইল জেলাকে হারায়। আর তৃতীয় খেলায় কুমিল্লা জেলা ৪৮-২২ পয়েন্টে পঞ্চগড় জেলাকে পরাজিত করে।
এই প্রতিযোগিতা চলবে ১১ মে পর্যন্ত। এবারের ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হল- বিজেএমসি, বাংলাদেশ আনসার, ঢাকা জেল, নড়াইল জেলা, ফরিদপুর জেলা, পঞ্চগড় জেলা, বরিশাল জেলা, ঝিনাইদহ জেলা, জামালপুর জেলা, রাজশাহী জেলা, কুমিল্লা জেলা ও সিলেট জেলা।
IMG0
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।