ঢাকা প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে বিজিবি ও তিতাসের জয়

ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও তিতাস কাব। শনিবার প্রথম ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ২৫-১৪, ২৫-২৩ ও ২৫-০৮ পয়েন্টে (৩-০সেটে) হারায় ইষ্ট এন্ড বয়েজকে।
 
দ্বিতীয় ম্যাচে তিতাস কাব ২৫-১৫, ২৫-১৩ ও ২৫-১৩ পয়েন্টে (৩-০সেটে) পরাজিত করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে। রবিবার (৮মে) প্রতিযোগিতার ৪র্থ দিনে মোট ২টি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ এসি বনাম ওয়ারী কাব (বিকেল ৪টা) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বনাম ঢাকা সবুজ (বিকেল ৪)।