রামগড়ে বিশ্ব ত্রিপরা বিজয়ী

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বিশ্ব প্রদীপ ত্রিপুরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় আওয়ামী লীগ থেকে তিনিই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন।
 
তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬ হাজার ১২৯ টি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক পেয়েছেন দুই হাজার ১২০ ভোট। 

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক। তিনি পেয়েছেন ৯ হাজার ৮১২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী শিপন পেয়েছেন ৮ হাজার ৯৬  ভোট। 

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হাসিনা আক্তার। তিনি পেয়েছেন ৯ হাজার ৯৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী  নাসিমা আহসান নিলা পেয়েছেন ৮ হাজার ৩৯৫ভোট।

আরো পড়ুন: রাজনীতিতে যোগদানের বিষয়ে মুখ খুললেন শ্রাবন্তী
 
উপজেলা পরিষদে স্থাপিত কন্ট্রোল রুম হতে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত সোমবার রাতে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

ইত্তেফাক/অনি