জয়পুরহাটে ৭টির ছয়টিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

জয়পুরহাট জেলার আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৬ ও বিএনপি ১টিতে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে।
 
আক্কেলপুর উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন। এরা হলেন- রুকিন্দিপুর ইউনিয়নে আহসান হাবিব এপ্লব, গোপিনাথপুরে আবু সাঈদ জোয়ারদার, সোনামূখীতে ডি এম রাহেল ঈমাম ও তিলকপুর ইউনিয়নে সেলিম মাহবুব সজল। রায়কালী ইউনিয়নে বিএনপির প্রার্থী শাহীনুর রহমান বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছে। এরা হলেন আলমপুর ইউনিয়নে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ও মামুদপুর ইউনিয়নে মশিউর রহমান শামীম।