কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক খুন

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুদি দোকানির আঘাতে মো. শরীফ হোসেন (৩৬) নামে এক যুবক খুন হয়েছে।
 
শনিবার বিকেল সাড়ে ৫টায় পৌর এলাকার চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।শরীফ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কাকাবো গ্রামের মৃত হারেজ শেখের ছেলে।
 
ঘটনার পর ওই মুদি দোকানী পালিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ। ময়নাতদন্তেদর জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।