ওয়ার্ল্ড ট্রেড ডে -২০১৬ উদযাপন

‘ন্যায্য মজুরি দিয়ে নারীর ক্ষমতায়ন করুন’

মে মাসের দ্বিতীয় সপ্তাহের শনিবার বিশ্বজুড়ে পালিত হয় ন্যায্য বাণিজ্য দিবস। বাংলাদেশে ফেয়ার ট্রেড সাপোর্ট গ্রুপ পালন করে আসছে এই দিবসটি। 
 
শনিবার বাড়িধারার আবাসিক এলাকায় স্যাভলনের দেশীয় পরিচালক কিময়া লিওন ও তার স্ত্রী ক্যাভিনের বাড়িতে এই উপলক্ষে এক প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে তরঙ্গ ও ওমেন ফেয়ার ট্রেড সাপোর্ট গ্রুপ। ‘বি এন এজেন্ট ফর চেইঞ্জ, পরিবর্তনে অংশীদার হও শীর্ষক এই প্রদশর্নীতে বাসা, সেলিসিয়ান সিস্টার, তরঙ্গ, প্রকৃতি ও প্রকৃতজন অংশ গ্রহণ করে। 
 
স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের শুধু আর্থিক সহযোগিতা না দিয়ে তাদের জীবীকা নির্বাহের সহযোগিতা করতে চায় বন্ধু রাষ্ট্রগুলো। তারা বিধবা, আত্মীয়স্বজন পরিত্যক্ত ও অমানবিক আচরণের শিকার হওয়া নারীদের প্রশিক্ষণ দেয় এবং তাদের উৎপন্ন পণ্য বিভিন্ন দেশে বাজারজাত করণের ব্যবস্থা করে। সেখান থেকেই বাংলাদেশে চালু হয় ফেয়ার ট্রেড সাপোর্ট গ্রুপ। র্বমানে এই গ্রুপের ৪০ এর অধিক সদস্য আছে। এই সদস্যরা সুবিধা বঞ্চিত, যৌনহয়রানীর শিকার কিংবাা যৌনকর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। 
 
সদস্য প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণ নারী ও কন্যা শিশুদের কাজের সুযোগ দান, সুন্দর কাজের পরিবেশ, নারী-পুরুষের সমতা,ন্যায্য মুজুরি, স্বচ্ছতা ও জবাবাদিহিতা, শিশুশ্রম নয়, ন্যায্য বাণিজ্য সম্পর্ক, ক্ষমতা বৃদ্ধি এই দশটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে। ঝুঁকিপূর্ণ ও বঞ্চিত নারীরা এই সকল  প্রতিষ্ঠানে কাজ করে বলে ফেয়ার ট্রেড সাপোর্ট গ্রুপ নারী ক্ষমতায়নের জন্য তাদের পণ্য কেনার জন্য উৎসাহিত করে।  অনুষ্ঠানের শুরুতে কিময়া লিওন ও তার স্ত্রী এমন একটি আয়োজনে সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং নিজে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। 
 
তরঙ্গের প্রধান নির্বাহী কোহিনূর ইয়াসমিন তাদের উদ্দেশ্য ও সুবিধাবঞ্চিতদের ঘুরে দাঁড়ানোর বিস্তারিত তুলে ধরেন। সমাজে বঞ্চিত নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য কূটনৈতিকদের সহযোগিতার জন্য তাদের সহচার্যে এমন প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। 
 
বেলা একটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা অবধি চলা এই আয়োজনে স্প্যানিস রাষ্ট্রদূতের স্ত্রী মার্গারিটা এবং মরোক্কোর রাষ্ট্রদূতের স্ত্রী নাজাজিসহ দেশি বিদেশি বহু দর্শনার্থীরা ভিড় করেন। দর্শনার্থীদের আনন্দের জন্য মেহেদী পরানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।