টয়লেট থেকে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৩ কেজি ৭শ’ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। ৩২ পিসের এই বারগুলোর মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা। 
 
শনিবার দুপুরে টয়লেটের ফ্ল্যাশ ট্যাংকির ভেতর থেকে এগুলো জব্দ করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিম দল। 
 
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রেজাউল করিম বলেন, চোরাকারবারীরা স্বর্ণের বার পাচার করতে পারে এমন তথ্য আগে থেকেই ছিল। প্রিভেন্টিভ  টিমের উপস্থিতি টের পেয়ে তারা টয়লেটের ফ্ল্যাশ ট্যাংকির ভেতরে বারগুলো রেখে গেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে। পরবর্তীতে বিমানবন্দরের টয়লেটগুলোতে সার্চ করে ৩২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।