লক্ষ্মীপুর সদর উপজেলার ৩টি ইউপি ও রায়পুর উপজেলার ৫টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে আওয়ামী লীগের নুরুল আমিন লোলা, উত্তর হামছাদী ইউনিয়নে আওয়ামী লীগের এমরান হোসেন নান্নু, শাকচর ইউনিয়নে আওয়ামী লীগের তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বিজয়ী হয়েছেন।
রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নে আওয়ামী লীগের নাছির উদ্দিন, রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের সুমন চৌধুরী, বামনী ইউনিয়নে তোফাজ্জল হোসেন, চরপাতা ইউনিয়নে আওয়ামী লীগের খোরশেদ আলম, কেরোয়া ইউনিয়নে আওয়ামী লীগের শাহজাহান কামাল চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।