মেহেরপুরের গাংনী উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৪, বিএনপি ৪ ও অপর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এর মধ্যে কাথুলি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান রানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তেঁতুলবাড়িয়া ইউনিয়নে বিএনপির জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়নে বিএনপির রাহাতুল্ল্যা, বামুন্দী ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুল ইসলাম, মটমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়নে বিএনপির মনোনীত মনিরুজ্জামান মনি নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাহারবাটি ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম ফারুক, ধানখোলা ইউনিয়নে বিএনপির আখেরুজ্জামান, রাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম সাকলায়েন সেপু নির্বাচিত হয়েছেন।