সু-অভিনয়ের কারণে বিশ্বব্যাপী খ্যাতিমান ইরফান খান। এমন অভিনেতার সাথে পর্দা ভাগাভাগীর সুযোগ পাওয়া যে কারো জন্য অনেক বড় ব্যাপার। আমেরিকান অভিনেত্রী মাইন্ডি কলিংয়ের বেলায়ও তাই। আমেরিকান টিভি অনুষ্ঠান 'দ্য মাইন্ডি প্রজেক্ট'-এর জন্য বিখ্যাত মাইন্ডি প্রায় অস্থির হয়ে আছেন ইরফানের জন্য। এই অস্থিরতা মূলত 'লাইফ অফ পাই' অভিনেতার সাথে কাজ শুরুর অপেক্ষার।
'ইনফার্নো' ছবিতে এক সাথে দেখা যাবে ইরফান ও মাইন্ডি কলিংকে। এই ছবিতে আরও আছে টম হ্যাঙ্কস।
এক সাক্ষাতকারে ভারতীয় বংশোদ্ভূত মাইন্ডি জানিয়েছেন, 'ইনফার্নো'তে ইরফানের কাজ শুরু হতে এখনো ঢের দেরি। কিন্তু তার আর 'লাঞ্চবক্স' তারকার জন্য অপেক্ষা সইছে না।
সর্বশেষ ২০১৫-তে হলিউড মুভি 'জুরাসিক ওয়ার্ল্ড'-এ অভিনয় করেন ইরফান। তবে সম্প্রতি 'দ্য জাঙ্গাল বুক'-এ কণ্ঠ দিয়েছেন তিনি। তার সম্পর্কে মাইন্ডি'র অভিমত, 'এক কথায় দুর্দান্ত এক স্টার। সূত্র- ডিএনএ।