ক্যাটরিনার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা, নিরাপত্তাহীনতায় লুলিয়া!

 
রণবীর কাপুরের সাথে সম্পর্কের ভাঙনের পরে নিয়মিত সালমান খানের সঙ্গে যোগাযোগ রয়েছে ক্যাটরিনা কাইফের। আর এটি নিয়ে নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন সালমান খানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুর।
 
একই কথা জানিয়ে একটি সূত্র স্পটবয় ডটকমকে বলেছে, লুলিয়া সালমানকে বলেছে যে, ক্যাটরিনার দুঃসময়ে তার পাশে থাকায় সালমানের ব্যাপারে সে খুশি। কিন্তু লুলিয়া এও ইঙ্গিত দিয়েছে যে, ক্যাটরিনার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা তাকে কিছুটা চিন্তিত করেছে। তবে সালমান তাকে এই বিষয় নিয়ে লুলিয়াকে চিন্তিত না হতে বলেছেন। বর্তমানে সালমান খানের সঙ্গে ‘সুলতানে’র শুটিংয়ে পাঞ্জাব আছেন লুলিয়া ভান্তুর।
 
তবে লুলিয়ার এই উদ্বিগ্নের যথেষ্ট কারণ আছে বলে ওয়ান ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে। শোনা গেছে, বড় বড় নির্মাতাদের বড় প্রজেক্টে ক্যাটরিনার জন্য সুপারিশ করেছেন সালমান। এছাড়া ক্যাটরিনার শুটিং সেটে প্রায়ই সালমান দেখা করতে যান।
 
যদিও কিছুদিন আগে শোনা গেছে, চলতি বছরের শেষের দিকে লুলিয়া ভান্তুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান। এবার দেখার বিষয়, সত্যিই সালমান লুলিয়াকে বিয়ে করেন কিনা!