ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১৫

বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৫ বাংলাদোশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।শনিবার রাতে ভারতীয় ইছামতি নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিজিবি  বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করেছে।
 
আটককৃতদের মধ্যে রয়েছে ৩ জন শিশু, ৫জন পুরুষ এবং ৭ জন নারী। এদের বাড়ী নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং শেরপুর জেলায়। ভাল কাজের আশায় তারা দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিল। পরে প্রতারিত হয়ে  ফিরে আসার সময় ইছামতি নদী থেকে তাদের  আটক করে বিজিবি।