মহাসড়কে অবৈধ চলাচল: ২০ অটোরিকশা আটক

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ রবিবার অভিযান চালিয়ে ঢাকা-বগুড়া ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে ২০টি সিএনজি চালিত অটোরিকশা আটক করেছে। 
         
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ রয়েছে। এরপরও কিছু অটোরিকশা চালক অর্থের লোভে আইন অমান্য করে প্রায়ই এসব পথে যাত্রী নিয়ে চলাচল করছে। পুলিশ আইন অমান্যকারী ২০টি অটোরিকশা আটক করে। এসব অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।