চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রতিহতের ঘোষণা

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আহ্বানে চট্টগ্রামে সোমবারের পরিবহন ধর্মঘট প্রতিহত করার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখা। 
 
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। 
 
সংগঠনের কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমান বলেন, কতিপয় স্বার্থান্বেষী পরিবহন শ্রমিক নেতা সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এবং পরিবহন ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করার অপপ্রয়াসে এই ধর্মঘটের ডাক দেন। 
 
তিনি চট্টগ্রামের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আহুত সোমবারের পরিবহন ধর্মঘট প্রতিহত করার আহ্বান জানান।