প্রশাসনের দুইজন ভারপ্রাপ্ত সচিবকে পদন্নোতি দিয়ে সচিব করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে, দুর্নীতি দমন কমিশনের সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) মোস্তফা কামালকে সচিব পদে পদন্নোতি দেয়া হয়। একই সঙ্গে পদোন্নতি পেয়েছেন পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) আহমেদ হোসেন খান।