জামায়াত জঙ্গিদের নাশকতা ঠেকাতে রাজধানীতে যুবলীগ সর্তক অবস্থান, মিছিল ও সমাবেশ করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান এ সময় মিছিল-সমাবেশ পর্যবেক্ষণ করেন।
রবিবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সর্তক অবস্থান নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফার্মগেট, গুলিস্থান, যাত্রাবাড়ী, সদরঘাট, বাবুবাজার ব্রিজ, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে।
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখা, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে মিছিল ও সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, যুবলীগ উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা সফেদ আশফাক তুহিনসহ সভাপতি জাফর ইকবাল, জলিলুর রহমান, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। IMG0
অপরদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল ও সমাবেশের সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, জসিম উদ্দিন মাতুব্বর, মিল্লাত হোসেন, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহসভাপতি মোরসালিন আহম্মেদ, সোহরাব হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।