কাউখালীতে নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সভা কক্ষে ২৪ জন নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।
 
রবিবার সকালে শপথ অনষ্ঠানে ইউএনও লাবনী চাকমার সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী সদরের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আমরাজুড়ি ইউপি  চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন প্রমুখ।