চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ অনিয়মের জন্য রবিবার একজন ডেপুটি রেজিস্টারকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া জাকের আহম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের ডেপুটি রেজিস্টার ছিলেন ।
চবি'র ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. কামরুল হুদা রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ৩মে থেকে জাকেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে শ্রমিকদের বাধা দেয়ায় গত ৩মে হাট-হাজারি পুলিশ তাকে আটক করে।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্মচারী হওয়া সত্ত্বেও জাকের দেয়াল নির্মাণে শ্রমিকদের বাধা দেয় । পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে আটক করে।