জমি নিয়ে বিরোধে চাচাকে গলাকেটে হত্যা

 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো বটি দিয়ে চাচা আকমলের (৩০) গলাকেটে হত্যা করেছে ভাতিজা সুমন। 
 
সোমবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়ায় এ ঘটনা ঘটে।
 
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।