কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পত্র এসে পৌঁছেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাকির হোসেনের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ পত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, সরকার বিরোধী আন্দোলন ও নাশকতায় জড়িত অভিযোগে চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। পরবর্তীতে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে।