বিশ্বকবির প্রতি অমিতাভের শ্রদ্ধা

 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। রবিবার তিনি এই শ্রদ্ধা জানান।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন অমিতাভ বচ্চন। রবিবার অলঙ্কারের একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সেটিরই স্মৃতিচারণ করেন তিনি।
 
অমিতাভ বলেছেন, আমি এইদিন বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
 
অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে জয়া বচ্চনও উপস্থিত ছিলেন। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।