চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

 
চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। সোমবার ভোর আটটার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম মো. খোরশেদ অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। আহত নজরুল, পুতুলী ও লাভলীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সবাই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
 
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানান, শান্তিরহাটের চিলা শাহ মার্কেটের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটির সঙ্গে পটিয়ামুখী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে আটটার দিকে চারজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক খোরশেদকে মৃত ঘোষণা করেন।