ফরাসি নাগরিক সিরলে অক্সিফ্যানসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে কিছুদিন ধরে আলোচনায় আছেন মল্লিকা শেরওয়াত। শোনা যাচ্ছে, প্যারিসে নাকি তারা গোপনে বিয়ে কাজ সেরে ফেলেছেন। অবশ্য বিয়ের এই গুজব উড়িয়ে দিয়েছেন মল্লিকা।
টুইটারে ‘মার্ডার’ অভিনেত্রী বলেছেন, গুজব ছড়ানো বন্ধ করুন। এগুলো সত্যি নয়। আমি বিয়ে কলে সবাইকে আমন্ত্রণ জানাবো।
আরেকটি টুইটে মল্লিকা লিখেছেন, এটা সত্যি নয়। দয়া করে কেউ গুজব ছড়াবেন না। আমি আমার ছবি ‘টাইম রাইডার্স’ নিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি।
ইনস্টাগ্রামে প্রেমিক সিরলের সঙ্গে ছবি প্রকাশ করার পর মল্লিকা ও শেরওয়াতের সম্পর্ক আলোচনায় আসে। খবর: বলিউড লাইফ।