নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-শাহাবুদ্দিন (৪০) ও আলমাস (৩০)।
জানা গেছে, সোমবার বিকেলে ফতুল্লার একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে কয়েকজন শ্রমিক এর ভিতর নামে। এ সময় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই শাহাবুদ্দিন ও আলমাস নিহত হন। আহতদের চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম (৩৫) নামে একজন মারা যান।