যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান নেসার আলীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জামায়াতে ইসলামীর সদস্য।
স্থানীয়রা জানান, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান নেসার আলী উপজেলার নায়রা গ্রামে দাওয়াত খেয়ে ভাইপো ও অপর আরেকজনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাজবাড়ীয়া এলাকায় পৌঁছালে ৮-১০ জন যুবক পথরোধ করে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাঁকরা ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়।
ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।