আবারো আকাশপথে পণ্য যাবে অস্ট্রেলিয়ায়

 
ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করেছে অস্ট্রেলিয়া সরকার। সোমবার বিমান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
 

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ৫ মে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এ সংক্রান্ত একটি চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।