পৃথিবী ও সূর্যের মাঝ দিয়ে গেল বুধ

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হল পৃথিবীবাসী। সূর্য ও পৃথিবীর মাঝখান দিয়ে অতিক্রম করে গেল সূর্যের নিকটতম গ্রহ বুধ। বাংলাদেশে বিকাল সোয়া পাঁচটার দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দৃশ্য দেখা গেছে।
 
জোতির্বিজ্ঞানীদের সূত্রে জানা গেছে, অত্যন্ত বিরল এই ঘটনাটি প্রতি শতাব্দীতে মাত্র ১০ বার দেখা যায়। সর্বশেষ ২০০৬ সালে বুধকে সূর্য অতিক্রম করতে দেখা গিয়েছিল। পৃথিবী, বুধ ও সূর্য এক সরলরেখায় আসলে এই ঘটনা ঘটে।
 
তবে যে কোন মহাজাগতিক ঘটনা দেখার সময় সূর্যের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা।
 
৮৮ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে বুধ। পৃথিবী ও বুধের মাঝখানে শুক্র থাকলেও এদিন শুধুমাত্র বুধকেই অতিক্রম করতে দেখা যায়।