আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মিথ্যাচার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে টিকে থাকতে পারবেন না।’
সোমবার বিকেলে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এই স্মরণ সভার আয়োজন করে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে টিকে থাকার জন্য একের পর এক মিথ্যাচার করছেন। বানোয়াট কথা বলছেন। এভাবে মিথ্যাচার করলে আপনি ধ্বংস হওয়ার পথ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না।