জাতীয় মহিলা কাবাডিতে ঢাকার জয়

নবম জাতীয় মহিলা কাবাডিতে জয় পেয়েছে ঢাকা জেলা, বরিশাল জেলা, জামালপুর জেলা, নড়াইল জেলা ও বাংলাদেশ আনসার। সোমবার প্রতিযোগিতার তৃতীয় দিনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। 
 
দিনের প্রথম খেলায়  ঢাকা জেলা ২৪-১৬ পয়েন্টে নড়াইল জেলাকে  পরাজিত করে । দ্বিতীয় খেলায় বাংলাদেশ আনসার ৫০-১১  পয়েন্টে রাজশাহী জেলাকে পরাজিত করে । তৃতীয় খেলায় বরিশাল জেলা ১৮-১৩ পয়েন্টে পঞ্চগড় জেলাকে পরাজিত করে।  চতুর্থ খেলায় নড়াইল জেলা ১৪-১০ পয়েন্টে ঝিনাইদহকে পরাজিত করে। পঞ্চম খেলায় জামালপুর জেলা ৩৪-০৭ পয়েন্টে বরিশালকে পরাজিত করে।
 
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১১ মে বুধবার পর্যন্ত।