ফাঁসির প্রক্রিয়া স্থগিতের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া স্থগিত রাখার আহবান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
 
সোমবার এক বিজ্ঞপ্তিতে এই আহবান জানিয়েছে সংগঠনটি। এশীয় অঞ্চলের পরিচালক ব্রাড এডামস বলেন, মৃত্যুদণ্ড একটি নির্মম শাস্তি। যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এইচআরডব্লিউ।
 
বৃহস্পতিবার নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা ছাড়া দণ্ড মার্জনার আর কোন সুযোগ নেই নিজামীর।