গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় দুইটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, গাজীপুর মহানগরীর কেনাবাড়ী আমবাগ এলাকায় রাত তিনটার দিকে বিল্লাল হোসেন ও বাচ্চু বিশ্বাসের দুটি ঝুট গুদামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। আগুনে ঐ দুই গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।