পার্টি কংগ্রেস শেষে উত্তর কোরিয়ায় র‍্যালি

 
পার্টি কংগ্রেস শেষে হাজার-হাজার মানুষের সমাবেশে র‍্যালি করেছে উত্তর কোরিয়া। ৩৬ বছর পর দেশটির ওয়ার্কার্স পার্টি এই কংগ্রেসের আয়োজন করে। পার্টি চেয়ারম্যান হিসেবে কিম জং-উন র‍্যালিকে নেতৃত্ব দেয়।
 
কংগ্রেসে পারমানবিক শক্তি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের নীতি গ্রহণ করার সিদ্ধান্ত হয়। 
 
পিয়ংইয়ংয়ে হওয়া র‍্যালিতে কিম জং, সামরিক বাহিনী ও পার্টি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় সেখানে হাজার হাজার মানুষ পার্টির পতাকা, গোলাপি ফুল এবং বিভিন্ন রঙের বেলুন নিয়ে উপস্থিত হয়। মিসাইলের প্রতিকৃতি নিয়ে কিছু সুসজ্জিত গাড়িও সেখানে ছিল।
 
কংগ্রেস সফলতার সঙ্গে শেষ করায় এবং পার্টির নতুন দায়িত্ব গ্রহণ করায় চীনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় কিম জং-ইনকে। কিন্তু দেশটি থেকে কোন প্রতিনিধি কংগ্রেসে অংশ নেয়নি।
 
এ ছাড়াও কংগ্রেসে দেশটি তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ৫ বছর মেয়াদি এক পরিকল্পনা গ্রহণ করে। বিবিসি।