রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর দারুস সালাম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন হোসেন রাজিব (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। রাজিব দারুস সালাম এলাকায় মাজার রোডের প্রথম কলোনির ২৭৩/১২ নাম্বার বাসায় থাকতেন। 
 
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, রাজিব স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। তিনি পাঁচতলা একটি বাসার দোতলায় ভাড়া থাকতেন।  বাসার নিচ তলায় পানির মোটরে যান্ত্রীক ত্রুটি দেখা দেয়। পরে তিনি তা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    
 
অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশ তার আত্মীয়রা নিয়ে গেছেন।