জাবির ডিন নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের (জাবি) ৫টি অনুষদের ডিন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত।
 
নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ডিন নির্বাচন সম্পন্ন করতে পারবো।
 
এবার বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’, জাতীয়তাবাদী শিক্ষকদের প্যানেল ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এবং আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ও বামপন্থী শিক্ষকদের প্যানেল‘ প্রগতিশীল জোট’ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছেন ৩জন স্বতন্ত্র প্রার্থী।