রাজধানীর মিরপুরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী যুবক রকুনুজ্জামান (৩৫) সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, রবিবার বিকেলে রকুনুজ্জামান দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার শরীরের ৫৩ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছিল।
এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে ওসি জানিয়েছেন।